পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতে আসব! মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আজ কার্শিয়াঙের এক জনসভায় শুভেন্দু অভিযোগ করেন যে, আগের সরকারের আমলে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানি ছাড়া উত্তরবঙ্গের জন্য কোনো কাজই করা হয়নি। তিনি আরও দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে পাহাড়ে ভোট নেই বলে মনে করতেন এবং সেখানে কেবল পর্যটকের মতো ঘুরতে আসতেন।

পাহাড়বাসীকে নতুন বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী জানান, তিনি কেবল ভ্রমণের উদ্দেশ্যে নয়, বরং পাহাড়ে প্রকৃত উন্নয়নের কাজ করতে এসেছেন। তার এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগের জমানায় উত্তরবঙ্গের উন্নয়ন থমকে ছিল উল্লেখ করে, বর্তমান সরকারের আমলে পাহাড়ে উন্নয়নের জোয়ার আসার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *