ফের চা বাগান খোলার মেগা ঘোষণা, দিদিমণির পাহাড় লুঠের বদলায় ডবল বাজেট শুভেন্দুর!
June 16, 2026
উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিংয়ের সামগ্রিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গত অর্থবর্ষে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র (GTA) জন্য কেন্দ্রীয় সরকার ১৮০ কোটি টাকা বরাদ্দ করলেও, সেই অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় না করে দুর্নীতি ও নয়ছয় করা হয়েছে। পাহাড়ের মানুষের সাথে আগের সরকার দীর্ঘদিন ধরে বঞ্চনা করেছে বলেও তিনি দাবি করেন।
পাহাড়ের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী জানান, ভবিষ্যতে বিজেপি সরকার এই অঞ্চলের বাজেটে বরাদ্দ একধাক্কায় দ্বিগুণ করবে। এছাড়া পাহাড়ের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত চা শিল্পকে সচল করতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা-বাগানগুলো দ্রুত খোলার জন্যও কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।