স্কুলে বন্ধ ঘরে প্রধান শিক্ষকের কুকীর্তি, ডজন ডজন ডিম ছুড়ে গণধোলাই!

মালদহের মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে আপত্তিকর কাজে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরা। সোমবার স্কুলে পড়াশোনা না হওয়া ও মিড-ডে মিল বন্ধ রাখার অভিযোগে অভিভাবকরা স্কুলে চড়াও হলে স্কুলের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু কন্ডোম উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে লক্ষ্য করে ডিম ছুড়ে প্রতিবাদ জানান। ডিমের আঘাতে শিক্ষকদের দেহ ও পোশাক কার্যত মাখামাখি হয়ে যায়।

ঘটনার সূত্রপাত সোমবার মাত্র সাতজন পড়ুয়া উপস্থিত হওয়ায় প্রধান শিক্ষকের মিড-ডে মিল রান্না বন্ধ রাখার ঘোষণাকে কেন্দ্র করে। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে পঠনপাঠন বন্ধ রয়েছে এবং শিক্ষকরা সেখানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক দাবি করেছেন, কম ছাত্রছাত্রী আসায় রান্নার কাজ বন্ধ রাখা হয়েছিল এবং অভিভাবকরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হেনস্থা করেছেন। এদিকে স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল অভিযোগ করেছেন যে, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ ছিল, কিন্তু রাজনৈতিক কারণে তা ধামাচাপা দেওয়া হয়েছিল। বর্তমানে অভিযুক্ত শিক্ষকদের অপসারণের দাবিতে প্রশাসনিক স্তরে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *