ট্যাব কেনার টাকা বন্ধের দাবি
May 13, 2026
সিঙ্গুর আন্দোলনের ইতিহাস পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার পাশাপাশি ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট্যাব বিলি বন্ধের দাবি জানাল বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের দাবি, ট্যাবের পেছনে খরচ হওয়া বিপুল টাকা স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হোক। পাঠ্যক্রমকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করার আর্জি জানিয়ে শিক্ষা দফতরে প্রস্তাব দিয়েছে এই শিক্ষক সমিতি।