টোটাল অ্যাকশন মোডে শুভেন্দু সরকার
May 13, 2026
রাজ্যে বেআইনি টোল গেট ও অস্ত্র উদ্ধারে ব্যাপক অভিযানে নামছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়াল অনুমোদনহীন সব ড্রপ গেট ও টোল কেন্দ্র সরানোর কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী শনিবার থেকে রাজ্যজুড়ে পুলিশকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২১-এর পরবর্তী হিংসার মামলাগুলোরও পুনর্তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।