ভোলেনাথ সাক্ষী মুসলিমদের কাজ করব না
May 13, 2026
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে জয়ের পরেই চরম বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। তৃণমূলের অতীন ঘোষকে হারিয়ে তিনি স্পষ্ট জানান, মুসলিমরা ভোট না দেওয়ায় আগামী পাঁচ বছর তাদের জন্য কোনো কাজ বা সার্টিফিকেট ইস্যু করবেন না। প্রধানমন্ত্রীর নীতির দোহাই দিলেও রীতেশের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রও।