রেলযাত্রীদের চরম ভোগান্তি, বাতিল একগুচ্ছ ট্রেন!

বর্তমান ডেস্কঃ

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ‘রোলিং ব্লক’ ঘোষণা করা হয়েছে। এর ফলে আদ্রা-আসানসোল, আদ্রা-মেদিনীপুর এবং আদ্রা-বরাভূম রুটে চলাচলকারী বেশ কিছু মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কাজের জন্য ট্রেনের যাত্রাপথও আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস (১৭ ও ১৯ এপ্রিল), আদ্রা-মেদিনীপুর মেমু (১৭ থেকে ১৯ এপ্রিল), আদ্রা-আসানসোল মেমু (১৬ ও ১৯ এপ্রিল) এবং আদ্রা-বরাভূম প্যাসেঞ্জার (১৬ এপ্রিল)। এছাড়া আদ্রা-ভাগা মেমু ১৯ এপ্রিল এবং ভজুডিহি-চন্দ্রপুরা মেমু ১৭ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে। রেল কর্তৃপক্ষের পরামর্শ, যাত্রীরা যেন বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের বর্তমান স্থিতি যাচাই করে নেন। কাজ শেষ হলে পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *