৮০০ ফুট খাদে বাস, শিক্ষক-শিশুসহ ৯ মর্মান্তিক মৃত্যু!

ওয়ালপারাইয়ের খাদে পর্যটকবাহী ভ্যান খাদে পড়ে ৯ জনের মৃত্যু

তামিলনাড়ুর ওয়ালপারাই ঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। জানা গেছে, কেরলের মালাপ্পুরম জেলার নরিপট্টু সরকারি স্কুলের একদল শিক্ষক ও কর্মী ওয়ালপারাই ভ্রমণে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের বহনকারী ভ্যানটি ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ১২ বছরের এক কিশোর ও সাতজন শিক্ষকসহ মোট নয়জন ঘটনাস্থলেই মারা গেছেন। ভ্যানটি পাহাড়ি ঢাল বেয়ে গড়াতে গড়াতে ৯ নম্বর বাঁকে এসে আটকে না গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। ৯ নম্বর বাঁকের পর ভূখণ্ডটি অত্যন্ত খাড়া এবং পাথুরে হওয়ায় গাড়িটি সেখানে না থামলে উদ্ধারকাজ চালানো অসম্ভব হয়ে পড়ত। বর্তমানে আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কোয়েম্বাটুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় ‘ইঞ্জিন ব্রেকিং’ ব্যবহার না করে কেবল সাধারণ ব্রেক বা ক্লাচের ওপর নির্ভর করা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

এই মর্মান্তিক ঘটনাটি পর্যটকদের জন্য একটি কঠোর সতর্কবার্তা। ওয়ালপারাই বা উটির মতো ঝুঁকিপূর্ণ ঘাটে যাতায়াতের সময় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ট্রাফিক বিশেষজ্ঞরা। পাহাড়ি পথে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে চালকদের অসতর্কতা বড় ধরণের বিপর্যয় ডেকে আনে। সামান্য যান্ত্রিক অবহেলা বা চালকের ভুল আস্ত একটি ভ্রমণ দলকে চিরতরে স্তব্ধ করে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *