৭০ লাখের ফ্ল্যাট প্রতারণা, জালে বাবা-ছেলে!

৭০ লাখের ফ্ল্যাট প্রতারণা, জালে বাবা-ছেলে!

কলকাতা শহরের উপকণ্ঠে ফ্ল্যাট বিক্রির নাম করে ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পর্ণশ্রী এলাকার বাসিন্দা দেবাশিস চক্রবর্তী কালীঘাটে ১২৮৬ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য মনোজকুমার ভগোদিয়া ও তাঁর ছেলে শুভমের সঙ্গে চুক্তি করে নগদ ৭০ লক্ষ টাকা প্রদান করেছিলেন। কিন্তু টাকা দেওয়ার পরও ফ্ল্যাট বা অর্থ ফেরত না পাওয়ায় ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে কালীঘাট থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তভার গ্রহণ করে লালবাজারের গোয়েন্দা শাখা।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সরকারি নথি জাল করে ভুয়া দলিল তৈরি করত এবং নিয়মিত নিজেদের ডেরা ও মোবাইল নম্বর পরিবর্তন করে আত্মগোপনে থাকত। দেবাশিস চক্রবর্তী ছাড়াও আরও অনেকের কাছ থেকে তারা একইভাবে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *