ভয়ংকর নিম্নচাপের মাঝেই বড় চমক, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ?
/indian-express-bangla/media/media_files/2025/10/05/cyclone-shakti-2025-10-05-08-38-21.jpg?ssl=1)
দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার ওপর নিম্নচাপ থাকলেও, আজ রবিবার থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বর্তমানে এই নিম্নচাপটি ওড়িশা ও ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে সরে যাওয়ায় সেখানে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। তবে এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ও ১৪ আগস্ট বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
আগস্টের শুরুতে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ঘাটতি অনেকটাই কমেছে। তবে পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে এখনও কিছু ঘাটতি রয়ে গেছে; এর মধ্যে পুরুলিয়ায় চলতি বর্ষায় এখন পর্যন্ত সবচেয়ে কম ৪৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহের নতুন নিম্নচাপটি অবশিষ্ট ঘাটতি পূরণে কতটা সহায়ক হয়।