৭০-এও ৫০-এর তারুণ্য! যোগাসনের ১০ জাদু জানালেন মোদী

কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করলেন প্রধানমন্ত্রী

কলকাতা: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দর পুণ্যভূমি বাংলায় যোগ দিবস পালন করতে পেরে প্রধানমন্ত্রী তাঁর আনন্দ প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগাসনকে কেবল শারীরিক কসরত হিসেবে না দেখে, এটি কীভাবে মানবজাতিকে যুক্ত করে এবং শরীর ও মনকে তরতাজা রাখে, তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সুস্থ জীবনযাপনের ১০টি মূল দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, ২১ জুন দীর্ঘতম দিন হিসেবে বিশ্বব্যাপী যোগ দিবস পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ আজ একসূত্রে বাঁধা। নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যেও শরীরকে তরুণ ও উদ্যমী রাখতে সাহায্য করে এবং মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে। প্রধানমন্ত্রী আরও জানান, ১০০ দিনের অনলাইন যোগ কর্মসূচিতে ১৩০টি দেশের প্রায় ৩০ লক্ষ মানুষ অংশ নিয়েছেন, যা সমাজকে রোগমুক্ত ও রাষ্ট্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেষে তিনি যোগাসনকে কেবল একদিনের অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের রুটিন হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *