হাওড়ায় উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, পিলখানায় জঙ্গি যোগে গ্রেপ্তার আরও এক!

হাওড়ার পিলখানায় পাকিস্তানি জঙ্গি সন্দেহে হামিম মন্ডলকে গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই এবার শেখ ইরফান নামে আরেক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল গোলাবাড়ি থানার পুলিশ। ১৭ নম্বর পিলখানা ফার্স্ট বাই লেনের বাসিন্দা বছর ত্রিশের ওই যুবককে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আটক করা হয়। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এর আগে পিলখানায় হামিম মন্ডলের বাড়ির পাশাপাশি একটি কারখানার সন্ধান মেলায় এলাকায় অস্ত্র লুকিয়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই। মন্ত্রীর সেই আশঙ্কার পর নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ। বর্তমানে ধৃত শেখ ইরফানকে আগ্নেয়াস্ত্র রাখার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকায় আরও কোথাও অস্ত্র মজুত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মন্ত্রীর আশঙ্কার পর এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *