হঠাৎ ফ্রিজ ৪৪০ কোটির ৩ অ্যাকাউন্ট, কারণ খুঁজতে হাইকোর্টে ‘কালীঘাট তৃণমূল’!

তৃণমূল কংগ্রেসের তিনটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে দলটি। এই অ্যাকাউন্টগুলোতে প্রায় ৪৪০ কোটি টাকা গচ্ছিত রয়েছে বলে জানা গেছে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেছে। জানা গেছে, বিধাননগর দক্ষিণ থানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী ১০ জন বিদ্রোহী বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতেই ওই অ্যাকাউন্টগুলোর লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দলীয় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের চিঠির প্রেক্ষিতে এবং বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস ওই অ্যাকাউন্টগুলোর লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছিলেন, যার সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরব হন। বর্তমানে এই অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি তোলায় অরূপ বিশ্বাসকে শোকজ নোটিস দেয় কালীঘাট তৃণমূল নেতৃত্ব; তার উত্তরে তিনি দলের আর্থিক অনিয়ম ও আগে থেকে সই করা চেকের ব্যবহার নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত এই অভ্যন্তরীণ বিবাদ ও আইনি জটিলতা এখন হাই কোর্টের বিচারাধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *