স্কুল না টাকার খনি! কাঁচরাপাড়ায় ফের উদ্ধার নগদ ২ কোটি টাকা
June 21, 2026
কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুলে ফের অভিযান চালিয়ে কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। গত ১৫ জুন সোমবার গভীর রাতে স্কুলটিতে দ্বিতীয় দফার তল্লাশি চালানো হয়। এই অভিযানে আগে থেকে ধৃত দু’জনকে সঙ্গে নিয়ে যায় পুলিশ। তাদের জেরা করে স্কুলের ভেতর থেকে আরও প্রায় ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগে একই স্কুল থেকে দফায় দফায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছিল। নতুন করে ৮ লক্ষ টাকা উদ্ধারের ফলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মোট নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা। একটি স্কুলের ভেতর থেকে এত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই টাকার উৎস সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।