বাগনানে বিজেপি কর্মী খুন, দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজ্য!
June 21, 2026
বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তভার সিআইডি-র (CID) হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
বাগনানের এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার আদালতে সর্বশক্তি দিয়ে লড়াই করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধৃতদের যেন ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা ফাঁসির আদেশ হয়—সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং দুষ্কৃতীদের কঠোর বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।