পুলিশকে মেসির টিমের চিঠি, ধরা পড়ল আসল অপরাধী!

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া অব্যবস্থাপনার ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে দায়মুক্তি দিয়ে মেসির অফিসিয়াল টিম বিধাননগর পুলিশ কমিশনারেটকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, ঘটনার জন্য আয়োজক দায়ী নন, বরং রাজ্যের ভিআইপি এবং সরকারি স্তরের ব্যক্তিদের অতি-সরিয়তাই এই বিশৃঙ্খলার মূল কারণ।

মেসির ম্যানেজমেন্ট ও নিরাপত্তা দলের অভিযোগ, তৎকালীন ক্রীড়ামন্ত্রী আন্তর্জাতিক ভিভিআইপি প্রোটোকল ভেঙে পূর্বানুমতি ছাড়াই ফুটবল তারকার অত্যন্ত কাছাকাছি চলে আসেন এবং অযাচিত শারীরিক সংস্পর্শ তৈরি করেন। এছাড়া বৈধ পাস ছাড়াই ভিভিআইপি জোনে বিপুল সংখ্যক মানুষ ও ফটোগ্রাফারের অনুপ্রবেশ ঘটে, যা মেসির ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। এই চিঠির ফলে শতদ্রু দত্ত ক্লিনচিট পেলেও, মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *