সোনা-কাণ্ডের পর এবার প্রাইমারি টেট! টিনার বিরুদ্ধে চাকরি-দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

সোনাপাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেত্রী তথা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিনা সাহা ভৌমিকের নাম এবার রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বেআইনি পথে অযোগ্য প্রার্থীদের প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর বড়সড় ভূমিকা ছিল। সোনা জালিয়াতির ঘটনার রেশ কাটতে না কাটতেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলেও, পরবর্তীতে ডিভিশন বেঞ্চ সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করে। এই আইনি টানাপোড়েনের আবহেই নিয়োগ দুর্নীতিতে টিনা সাহা ভৌমিকের নাম উঠে আসায় মামলার গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *