সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের রহস্যময় অসুস্থতা, রিপোর্ট তলব কমিশনের!
বর্তমান ডেস্কঃ
কোচবিহারে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর ২৪ জওয়ান, রিপোর্ট তলব কমিশনের
ভোটের এক সপ্তাহ আগে কোচবিহারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। বুধবার সন্ধ্যায় তুফানগঞ্জের একটি স্কুলে থাকা অবস্থায় তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যেই এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অসুস্থ জওয়ানদের দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রাথমিকভাবে একে খাদ্যে বিষক্রিয়া বলে উল্লেখ করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১৪ জন এখনও চিকিৎসাধীন। জওয়ানরা নিজেরাই রান্না করে খেয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। অসুস্থতার প্রকৃত কারণ জানতে তাঁরা যে খাবার ও পানীয় জল গ্রহণ করেছিলেন, তার মান পরীক্ষার সম্ভাবনা রয়েছে।