কলকাতায় মেডিক্যাল অফিসার হওয়ার সুবর্ণ সুযোগ, আবেদন করুন মাত্র ৫০ টাকায়!
বর্তমান ডেস্কঃ
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মেডিক্যাল অফিসার পদে ৪১ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ মে ২০২৬ তারিখ পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে এমবিবিএস (MBBS) ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর নির্ধারিত হয়েছে।
আবেদন ফি বাবদ জেনারেল ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা এবং এসসি/এসটি প্রার্থীদের ৫০ টাকা জমা দিতে হবে, যা অনলাইনে পরিশোধ করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। বেতনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না থাকলেও, মাসিক বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে দেওয়া রিক্রুটমেন্ট নোটিশটি দেখে নিতে পারেন।