সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, আমৃত্যু জেলেই आसारাম বাপু!
June 30, 2026
নাবালিকাকে গণধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর জামিনের আর্জি সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শীর্ষ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দেওয়ায় তাঁকে জেলেই সাজা ভোগ করতে হবে।
২০১৩ সালের নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই আসারাম বাপু কারাবন্দি রয়েছেন। গত ২৭ মে রাজস্থান হাইকোর্টের জোধপুর বেঞ্চ তাঁর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রাখে। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে সেই আর্জি খারিজ হওয়ায় তাঁর কারাবাস অব্যাহত থাকছে।