সিভিক ভলান্টিয়ারদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, এবার শুধরে যাওয়ার শেষ সুযোগ!

রাজ্য বাজেট পেশের পর রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের ২ হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বর্তমান সিভিক ভলান্টিয়ারদের একাংশের নিয়োগ ও যোগ্যতার বিষয়ে তিনি গুরুতর প্রশ্ন তুলেছেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে নথিপত্রে অস্বচ্ছতা রয়েছে এবং অনেকেরই এই কাজের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই। পাশাপাশি, এদের মধ্যে অনেকে রাজনৈতিক দলের ‘ক্যাডার’ হিসেবে কাজ করছেন বলেও তিনি দাবি করেছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি জানান, শিগগিরই সিভিক ভলান্টিয়ারদের বিষয়ে কড়া ‘ঝাড়াই-বাছাই’ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এখনই কাউকে ছাঁটাই করা হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *