সিঙ্গুরে জুতোর মালা ও গলায় দড়ি, তৃণমূল নেতার ওপর ভয়াবহ জনরোষ!

হুগলির সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে প্রকাশ্য রাস্তায় কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। রবিবার নান্দা বাজার এলাকায় উত্তেজিত জনতা তাকে জুতোর মালা পরিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে এবং তার মাথায় ডিম ফাটিয়ে ‘চোর’ স্লোগান দিতে থাকে। প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হুমকি ও নানা দুর্নীতির অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানির অভিযোগে ক্ষোভের ঘটনা সামনে আসছে। সিঙ্গুরের এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *