সার্জ প্রাইসিংয়ের কবলে পকেট ফাঁকা? উবর-র‍্যাপিডোর খরচ কমানোর গোপন কৌশল জেনে নিন!

রাইড শেয়ারিং অ্যাপ উবর ও র‍্যাপিডোর ভাড়া হঠাৎ বাড়ার পেছনে মূল কারণ হলো ‘সার্জ প্রাইসিং’। সাধারণত কোনো এলাকায় রাইডের চাহিদা অনুযায়ী চালকের সংখ্যা কম থাকলে অ্যাপের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ভাড়া বাড়িয়ে দেয়। বিশেষ করে অফিস যাওয়ার সময়, ভারী বৃষ্টি, উৎসবের দিন বা বিমানবন্দর ও রেলস্টেশনের মতো জনবহুল এলাকায় এই ভাড়া বৃদ্ধির প্রবণতা বেশি দেখা যায়। তবে ফোনের ব্যাটারি কম থাকলে ভাড়া বেশি হওয়ার যে দাবি সোশ্যাল মিডিয়ায় প্রচলিত রয়েছে, তা অস্বীকার করেছে উবর।

অতিরিক্ত ভাড়া এড়াতে যাত্রীরা কিছু কৌশল অবলম্বন করতে পারেন। খুব বেশি তাড়া না থাকলে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করলে অনেক সময় সার্জ প্রাইসিং কমে যায়। এছাড়া যাত্রার আগে একাধিক অ্যাপে ভাড়ার তুলনা করা, জনাকীর্ণ এলাকা থেকে কিছুটা দূরে গিয়ে বুক করা এবং সম্ভব হলে শেয়ারড রাইড বেছে নেওয়া সাশ্রয়ী হতে পারে। বুকিং কনফার্ম করার আগে ভাড়া যাচাই করে নিলে এবং পরিকল্পনামাফিক যাতায়াত করলে মাসের শেষে যাতায়াত খরচ অনেকটাই কমানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *