সাগরেও ‘সালামি স্লাইসিং’! তাইওয়ান ঘিরে চিনের নতুন ছকে কাঁটা আমেরিকা?

লাদাখ ও অরুণাচলের পর এবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘সালামি স্লাইসিং’ কৌশলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে চিন। সামরিক সংঘাত বা সরাসরি যুদ্ধ না বাধিয়ে ধারাবাহিকভাবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ভৌগোলিক সীমানা দখলের এই কৌশল এখন তাইওয়ান এবং আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চিনা জাহাজগুলি তাইওয়ানের পূর্ব দিকের সংবেদনশীল জলসীমায় টহল এবং ম্যাপ তৈরির কাজ শুরু করেছে, যার মাধ্যমে বেজিং ভবিষ্যতের সাবমেরিন পরিচালনা ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইছে।

সমুদ্রে এই মানচিত্র তৈরির ফলে চিনা নৌবাহিনী তাদের সাবমেরিন ও যুদ্ধজাহাজ আরও সহজে মোতায়েন করতে পারবে, যা তাইওয়ানের ভৌগোলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বাশি প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে চিনা জাহাজের নিয়মিত উপস্থিতি ফিলিপিন্সসহ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় চিনের এই ‘জলপথের দখলদারি’ রুখতে আমেরিকা শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *