শান্তি আলোচনার মাঝপথেই রক্তাক্ত লেবানন, ফের ইজ়রায়েলি হামলায় নিহত ৩!

লেবাননে নতুন করে ইজরায়েলি ড্রোন হামলায় অন্তত ৩ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। জাওতার ও মায়ফাদাউন এলাকার মধ্যবর্তী রাস্তায় একটি গাড়ি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেখানে আরও একজন আহত হয়েছেন। চলতি সপ্তাহে এটি ইজরায়েলের তৃতীয় দফার হামলা, যার ফলে গত কয়েক দিনে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে অন্তত সাতে দাঁড়িয়েছে। হেজবোল্লা এই ঘটনাকে যুদ্ধবিরতির তৃতীয় প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেছে।

অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা কোনো সাধারণ নাগরিককে লক্ষ্য করেনি। তাদের দাবি অনুযায়ী, জাওতার আল-শারকিয়াহ এলাকায় হেজবোল্লার পাঁচজন সশস্ত্র সদস্যকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে চিহ্নিত করেই এই হামলা চালানো হয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসে ইজরায়েল-হেজবোল্লা সংঘর্ষে লেবাননে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে ইজরায়েল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *