লভলি’র বিস্ময়কর আয়! 🚀
পাঁচ বছরে লাভলি মৈত্রর বিপুল সম্পত্তি বৃদ্ধি, হলফনামায় চমকপ্রদ তথ্য
সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর পেশ করা সাম্প্রতিক হলফনামা অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪৯ লক্ষ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.৭০ কোটি টাকায়। এই পাঁচ বছরে তাঁর স্বামী সৌম্য রায়ের সম্পত্তির পরিমাণও প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
হলফনামা অনুযায়ী, বর্তমান প্রার্থী লাভলি মৈত্রর কাছে প্রায় এক হাজার গ্রাম সোনা রয়েছে, যার বাজারমূল্য এক কোটি টাকার বেশি। ২০২১ সালে তাঁর কোনো গাড়ি না থাকলেও, ২০২৩ সালে তিনি ২৫ লক্ষ টাকার একটি গাড়ি কিনেছেন। তবে, এই বিপুল সম্পদের পাশাপাশি তাঁর নামে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণও রয়েছে। স্বামী-স্ত্রী উভয়েরই কোনো স্থাবর সম্পত্তি, বাড়ি বা জমি নেই বলে হলফনামায় ঘোষণা করা হয়েছে।
এই কেন্দ্রে লাভলি মৈত্রর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও বাম ও কংগ্রেসের স্বতন্ত্র প্রার্থী থাকায় এবারের নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।