লক্ষ টাকায় নবজাতক বিক্রি, পর্দাফাঁস শিশু পাচার চক্রের!

নয়াদিল্লিতে একটি বড় ধরনের আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর পুলিশ অভিযান চালিয়ে পাচারকারীদের ডেরা থেকে পাঁচজন সদ্যোজাত শিশুকে নিরাপদে উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিকিৎসক, দালাল, পাচারকারী, মধ্যস্থতাকারী এবং সন্তান কিনতে আসা সম্ভাব্য ক্রেতা-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, টাকার লোভে এই চক্রটি দীর্ঘ দিন ধরে নবজাতকদের বেআইনিভাবে বিক্রি করছিল। চাহিদা অনুযায়ী ক্রেতাদের সঙ্গে মোটা অঙ্কের টাকার ‘ডিল’ চূড়ান্ত করা হতো এবং সন্তান কেনার জন্য ক্রেতাদের কাছ থেকে অগ্রিম বা টোকেন মানি নেওয়া হতো। পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *