রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ তালিকা প্রকাশিত

রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ তালিকা প্রকাশিত

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল এবং জোনভিত্তিক কাট-অফ নম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন জোনের কাট-অফ নম্বরের মধ্যে উল্লেখযোগ্য তারতম্য লক্ষ্য করা গেছে। কলকাতা জোনে সাধারণ বা আনরিজার্ভড ক্যাটাগরির কাট-অফ ৮৪.১৬৭৯৪, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কলকাতায় ওবিসি ৮০.৯৯৮৫৯, ইডব্লিউএস ৭৪.০২, এসসি ৭৭.৪৪ এবং এসটি ৬৬.৫৯ নম্বর কাট-অফ হিসেবে নির্ধারিত হয়েছে।

ফলাফলের অন্যতম চমক দেখা গেছে চেন্নাই জোনে। সেখানে ওবিসি ক্যাটাগরির কাট-অফ ৮২.৭৯১৬৮ এবং সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮০.৭৫৬০১ রেকর্ড করা হয়েছে, অর্থাৎ ওবিসি প্রার্থীদের কাট-অফ সাধারণের তুলনায় বেশি। অন্যদিকে, পাটনা জোনে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮২.৫১৩৩৩ এবং ওবিসি-র কাট-অফ ৮২.৫১১৩৫ ছিল, যেখানে দুই ক্যাটাগরির মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য। অধিকাংশ জোনেই সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির কাট-অফের ব্যবধান এক নম্বরের কম।

দেশের অন্যান্য জোনের মধ্যে রাঁচিতে ৮০.৫১৯৪৪, চণ্ডীগড়ে ৮০.২৫০৭০, ভোপালে ৭৯.৮১৫৮১, বেঙ্গালুরুতে ৭৯.২৯৩৫২ এবং গোরক্ষপুরে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮১.৪৬ নম্বর। এছাড়া বিলাসপুর, ভুবনেশ্বর, প্রয়াগরাজ, মুম্বই এবং আমদাবাদ জোনের কাট-অফও প্রকাশিত হয়েছে। সফল প্রার্থীরা সংশ্লিষ্ট আঞ্চলিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল ও বিস্তারিত কাট-অফ যাচাই করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *