মেসি কাণ্ডে হাইকোর্টে বড় স্বস্তি, বহাল থাকল অরূপ বিশ্বাসের রক্ষাকবচ!
যুবভারতী কাণ্ড: অরূপ বিশ্বাসের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নেওয়া আইনি রক্ষাকবচে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অরূপ বিশ্বাসের এই অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বহাল রেখেছে। এর ফলে আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম গ্রেফতারি বা কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
মামলায় অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেছিলেন অভিযুক্ত শতদ্রু দত্ত। শুনানিকালে অভিযোগকারীর আইনজীবী তদন্তের ধীরগতি ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, অরূপ বিশ্বাসের আইনজীবী এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানান। এর প্রেক্ষিতে রাজ্যের আইনজীবীর তরফে আদালতকে জানানো হয় যে, প্রাক্তন মন্ত্রী তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং প্রয়োজনে হাজিরাও দিচ্ছেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।