মেলোডির পর এবার মালদহের আম, বিদেশের বাজারে তুফান তুলছে চাহিদা!

বিদেশের বাজারে সমাদৃত মালদহের আম, বাড়ছে রপ্তানি

মালদহের সুস্বাদু লক্ষ্মণভোগ ও আম্রপলি আম এখন বিশ্বমঞ্চে বিশেষ পরিচিতি লাভ করেছে। ইতালির মিলান থেকে শুরু করে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাজারে এখন এই আমের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ার প্রেক্ষিতে এখন পর্যন্ত প্রায় ৬ মেট্রিক টন মালদহের আম বিদেশে রপ্তানি করা হয়েছে, যার মধ্যে ১,৫০০ কেজি উচ্চমানের লক্ষ্মণভোগ ও আম্রপলি রয়েছে।

আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে মালদহ জেলা প্রশাসন ‘আমার মালদা’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে আমের উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। জেলাশাসক রজনবীর সিং কাপুর জানিয়েছেন, এই সমন্বয় ও আন্তর্জাতিক বাজারের সুবিধা চাষিদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে ‘আমার মালদা’ প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *