মুখ্যমন্ত্রীর বড় উপহার, রাজ্যে তৈরি হচ্ছে তিনটি নতুন মেডিক্যাল কলেজ!

আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর—এই তিন জেলায় নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেসব জেলায় এখনও মেডিক্যাল কলেজ নেই, সেখানে দ্রুত উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের (WBMSCL) নির্দেশনায় সংশ্লিষ্ট তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা উপযুক্ত জমি খোঁজার কাজ শুরু করেছেন। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি মেডিক্যাল কলেজের জন্য ৪২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং চিকিৎসক, অধ্যাপক ও পড়ুয়াদের আবাসনের জন্য ২০ একর জমির প্রয়োজন। এই জমি সরকারি হাসপাতাল থেকে সর্বাধিক ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে হতে হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে ডাক্তারি পড়ার জন্য আরও ৩০০টি নতুন আসন যুক্ত হবে এবং প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ বাড়ির কাছেই উন্নত চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া সরকারি হাসপাতালে ‘রেফার কালচার’ বন্ধ করতে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ৪০০টির বেশি ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’ খোলার প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *