জানেন কি, কেন পালন করা হয় জামাই ষষ্ঠী?
June 20, 2026
আজ ২০ জুন, শনিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ‘জামাই ষষ্ঠী’ পালিত হচ্ছে। দুই পরিবারের মধ্যে মেলবন্ধন এবং পারিবারিক সম্পর্কের ভিত মজবুত করার উদ্দেশ্যে আয়োজিত এই উৎসবটি মূলত শাশুড়ি ও জামাইয়ের মধুর সম্পর্কের এক অনন্য উদযাপন।
এই দিনে শাশুড়িরা তাঁদের মেয়ে ও জামাইকে সস্নেহে বাড়িতে আমন্ত্রণ জানান। প্রথা অনুযায়ী, ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ, কপালে তিলক পরিয়ে এবং হাতে হলুদ সুতো বেঁধে জামাইকে বরণ করা হয়। এছাড়া মেয়ে ও জামাইয়ের দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনায় আরতি করা হয়। উৎসব ঘিরে জামাইকে রকমারি সুস্বাদু খাবার এবং মরসুমি ফল পরিবেশন করা হয়। একইসঙ্গে পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধার প্রতীক হিসেবে নতুন পোশাক ও গয়নাসহ বিভিন্ন উপহার প্রদানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।