মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, তমলুকে গ্রেপ্তার যুবক!

মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আব্দুল গণি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তমলুক থানার পুলিশ ধলহরা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার তাকে তমলুক জেলা আদালতে হাজির করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি বিধানসভা নির্বাচনের আগে ও পরে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে নিয়মিত আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করে আসছিলেন। স্থানীয় এক বিজেপি কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে ডিজিটাল তথ্যপ্রমাণ যাচাই করে পুলিশ এই পদক্ষেপ নেয়। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই পোস্টগুলোর নেপথ্যে অন্য কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *