বাংলায় আসছে অভিন্ন দেওয়ানি বিল, বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর!

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে আগামী সোমবার রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে এই বিলটি উত্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গুজরাট, উত্তরাখণ্ড এবং আসামের আদলে রাজ্যেও এই আইন কার্যকর করতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার।

এই বিল আইনে পরিণত হলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের মতো বিষয়গুলিতে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে রাজ্যের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন প্রযোজ্য হবে। দীর্ঘস্থায়ী সামাজিক ও আইনি বৈষম্য দূর করে সমাজের প্রতিটি স্তরে সমতা প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তৃণমূল সরকারের পরাজয় এবং সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বিজেপির ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি অনুযায়ী এই বিল পেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *