মাস্ককেও হার মানালেন বাঙালি! শঙ্খ মিত্রের আয়ে চমকে উঠল বিশ্ববাসী!

বিশ্বের সর্বোচ্চ আয়ের সিইওদের তালিকায় শঙ্খ মিত্র

কলকাতা: আন্তর্জাতিক কর্পোরেট মহলে সাফল্যের নজির গড়ে বিশ্বের সর্বোচ্চ আয় করা সিইওদের তালিকায় জায়গা করে নিলেন বাঙালি শঙ্খ মিত্র। টেসলার কর্ণধার এলন মাস্কের ঠিক পরেই তাঁর অবস্থান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র বর্তমানে আমেরিকার বিখ্যাত সংস্থা ‘ওয়েলটাওয়ার’-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তাঁর বার্ষিক বেতন প্যাকেজ প্রায় ৭,৭৫১ কোটি টাকা।

নিজের মেধা, তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি এবং নিরলস পরিশ্রমে আন্তর্জাতিক কর্পোরেট দুনিয়ায় এই অবস্থানে পৌঁছেছেন শঙ্খ মিত্র। বিশ্বের তাবড় ধনকুবেরদের টেক্কা দিয়ে তাঁর এই অভাবনীয় উত্থান নতুন এক নজির তৈরি করেছে। শঙ্খ মিত্রের এই সাফল্যে শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বস্তরেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *