মমতাকে সরিয়ে ক্ষমতা দখল ঋতব্রতর, তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়!
June 23, 2026
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া তৃণমূল কংগ্রেস, নতুন নেতা অরূপ রায়
কলকাতা: সোমবার বাংলার রাজনীতিতে এক নজিরবিহীন পটপরিবর্তন ঘটেছে। তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিদ্রোহী শিবির। দল গঠনের পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
দলের অন্দরে চলা দীর্ঘ টানাপোড়েনের জেরে সোমবার আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন নেতা তথা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। মমতার হাত থেকে দলের রাশ চলে যাওয়ায় বিষয়টিকে ঘাসফুল শিবিরের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।