ভিডিও কল চলাকালীন নাবালিকার মর্মান্তিক মৃত্যু, ঘিরে ধরছে গভীর রহস্য!

কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকায় এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়িঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করার সময় নাবালিকার দেহ সংলগ্ন মোবাইল ফোনে একটি ভিডিয়ো কল চালু ছিল। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, কাঁঠালতলা এলাকার এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল এবং বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। গত শুক্রবার বিকেলে ওই যুবক তাকে অপমান ও গালিগালাজ করলে নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরিবারের দাবি, আত্মহত্যার সময় মোবাইল ফোনের ভিডিয়ো কলে ওই অভিযুক্ত যুবকই উপস্থিত ছিলেন। রানাঘাট পুলিশ জেলার সুপার আশীষ মৌর্য জানিয়েছেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ভিডিয়ো কলের সূত্র ধরে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং লিখিত কোনো অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *