ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়? জানুন আসল নিয়ম! – বর্তমান বাংলা

ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করার আইনি ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাধারণত এই ধরনের নির্দেশনা দিয়ে থাকে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধানের আওতায় কোনো ব্যাংক হিসাবের লেনদেন সন্দেহজনক মনে হলে বা কোনো তদন্তের প্রয়োজনে বিএফআইইউ স্বপ্রণোদিত হয়ে অথবা আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে হিসাব স্থগিত করার নির্দেশ দেয়। এ ধরনের নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে ওই হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ রাখতে বাধ্য থাকে।
তবে কোনো ব্যাংক হিসাব স্থগিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং এর মাধ্যমে অর্থপাচার বা অবৈধ লেনদেন প্রতিরোধে নজরদারি নিশ্চিত করা হয়।