চক্ররেল পরিষেবা নিয়ে বড় ঘোষণা, জেনে নিন কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল! – বর্তমান বাংলা

তিন দিন আংশিক নিয়ন্ত্রিত থাকবে চক্ররেল পরিষেবা, বিজ্ঞপ্তি পূর্ব রেলের
নিজস্ব প্রতিবেদক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চক্ররেল পরিষেবা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই তিন দিন বিকেল ৪টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন চলাচলে যে পরিবর্তনগুলো আনা হয়েছে তা নিম্নরূপ:
যাত্রাপথ সংক্ষিপ্ত ও যাত্রা শেষ হবে টালা স্টেশনে:
বিকেল ৪টা ৩৪ মিনিটের বারাসাত-মাঝেরহাট লোকাল (৩০৩১২), বিকেল ৪টা ১৪ মিনিটের নৈহাটি-বালিগঞ্জ লোকাল (৩০১২২) এবং সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দত্তপুকুর-মাঝেরহাট লোকাল (৩০৩১৪) টালা স্টেশনে এসে যাত্রা শেষ করবে।
টালা থেকে যাত্রা শুরু করবে যে ট্রেনগুলো:
সন্ধ্যা ৬টা ১২ মিনিটের মাঝেরহাট-হাবড়া (৩০৩৩১), সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের বালিগঞ্জ-ব্যারাকপুর (৩০১১১) এবং সন্ধ্যা ৮টা ৪৭ মিনিটের মাঝেরহাট-বারাসাত লোকাল (৩০৩১৩) টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
ঘুরপথে ও আংশিক পরিবর্তিত যাত্রাপথে ট্রেন:
- সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের গেদে-মাঝেরহাট লোকাল (৩০১৪৪) কাঁকুড়গাছি হয়ে চলাচল করবে।
- সন্ধ্যা ৮টা ২০ মিনিটের মাঝেরহাট-নৈহাটি লোকাল (৩০১২৩) শিয়ালদহ উত্তর শাখা থেকে আংশিক যাত্রা শুরু করবে।
- বিকেল ৪টা ৫ মিনিটের হাবড়া-মাঝেরহাট লোকাল (৩০৩৩২) এবং বিকেল ৪টা ১৫ মিনিটের মাঝেরহাট-দত্তপুকুর লোকাল (৩০৩৫৩) বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে চলাচল করবে।
- সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের মাঝেরহাট-রানাঘাট লোকাল (৩০১৩৫) বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে যাত্রা করবে।
অন্যান্য পরিবর্তন:
বিকেল ৪টা ১ মিনিটের লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল (৩০৭১১) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। বিকেল ৫টার মাঝেরহাট-দত্তপুকুর লোকাল (৩০৩১৭) বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ-কাঁকুড়গাছি পথে চলবে। এছাড়াও, বিকেল ৫টা ৪৭ মিনিটের শিয়ালদহ-বি.বি.ডি.বাগ লোকাল (৩০৪১৬) মাঝেরহাট পর্যন্ত যাবে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের বি.বি.ডি.বাগ-ব্যারাকপুর লোকাল (৩০৪৫১) মাঝেরহাট স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটের নৈহাটি-মাঝেরহাট লোকাল (৩০১৫২) নির্ধারিত পথেই মাঝেরহাট পর্যন্ত চলবে।
যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের তরফে এই সাময়িক পরিবর্তনের বিষয়টি দ্রুত জানিয়ে দেওয়া হয়েছে।