বৃদ্ধার সই জাল করে জমি দখল! কাঠগড়ায় খোদ তৃণমূল প্রধান

হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের সাদিগাছি এলাকায় এক অসহায় বৃদ্ধার সই জাল করে তাঁর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ওলিউল মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারিণী বন্দনা ভট্টাচার্যের দাবি, ২০১৯ সালে কেনা তাঁর জমির একটি অংশ জালিয়াতির মাধ্যমে প্রধানের স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে রেকর্ড করে নেওয়া হয়েছে। নিজের জমি ফেরত পাওয়ার পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবিতে বৃদ্ধা হাসনাবাদ থানা ও বিএলআরও (BLRO) অফিসে নতুন করে অভিযোগ দায়ের করেছেন। এর আগে তৎকালীন সময়ে অভিযোগ জানালেও কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে ওই বৃদ্ধার দাবি।

জমি নিজের স্ত্রীর নামে রেকর্ড হওয়ার বিষয়টি স্বীকার করলেও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল প্রধান ওলিউল মণ্ডল। তিনি বিষয়টিকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করে জানান, তাঁকে হেয় করতেই কেউ এই কাজ করেছে। ওলিউল মণ্ডল আরও দাবি করেন, বিষয়টি জানতে পারার পর তিনি নিজে বিএলআরও অফিসে জমিটি পুনরায় বৃদ্ধার নামে ফিরিয়ে দেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করেছেন, তবে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তা এখনো সম্পন্ন হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *