বিজেপি নেতার বাড়িতে ভয়ংকর হামলা, বিধায়কের ষড়যন্ত্রই কি মূল কারণ?

কোচবিহারের সিতাইয়ে বিজেপি নেতা আশুতোষ বর্মার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে দেখা করার নাম করে ওই চার যুবক বাড়িতে প্রবেশ করলে নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনায় ধৃতরা হলেন চিরঞ্জিৎ বর্মণ, বিষ্ণুচন্দ্র বর্মণ, জয়দেব বর্মণ এবং জগৎচন্দ্র বর্মণ।

বিজেপি নেতা আশুতোষ বর্মার অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়ার বিরুদ্ধে জাতিগত শংসাপত্র জালিয়াতির অভিযোগ তোলায় তাঁকে খুনের উদ্দেশ্যেই ওই যুবকদের পাঠানো হয়েছিল। তবে বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ধৃতদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি বর্তমানে চিকিৎসার জন্য জেলার বাইরে রয়েছেন। বর্তমানে সিতাই থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *