বিজেপির বাজেটে ব্রাত্য এক নির্দিষ্ট সম্প্রদায়! সরকারকে কড়া হুঁশিয়ারি ঋতব্রতর

কলকাতা: অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পেশ করা বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী শিবির। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাজেটে পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে চিহ্নিত করলেও, ব্যবসায়ীদের একচেটিয়া সুবিধা পাওয়ার সম্ভাবনা নিয়ে সরকারকে সতর্ক করেছেন। পাশাপাশি, বাজেটে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে বঞ্চনা করার গুরুতর অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ।

রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের দাবি, কেন্দ্রীয় সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের প্রতিফলন এই বাজেটে নেই এবং সুকৌশলে সংখ্যালঘু সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু খাতে বরাদ্দ কমানোর বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে নতুন এয়ারপোর্টের জন্য বরাদ্দ অর্থ অত্যন্ত সামান্য বলে তাঁর অভিযোগ। সম্পূর্ণ বাজেট বিশ্লেষণ করার পর বিধানসভার অন্দরে বিরোধী দল তাদের পূর্ণাঙ্গ মতামত ও দাবিদাওয়ার বিষয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *