বিজেপির জেলা সভাপতি এসপি! পুলিশ স্টেট নিয়ে বিস্ফোরক মহুয়া

রাজ্য ‘পুলিশ স্টেটে’ পরিণত হয়েছে, বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের

কলকাতা: রাজ্যে নতুন সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন এবং বাংলা কার্যত ‘পুলিশ স্টেট’-এ পরিণত হয়েছে বলে অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিজেপির হয়ে বর্তমানে পুলিশ প্রশাসনের একাংশ কাজ করছে। সাংসদের অভিযোগ, জেলার এসপি এবং ব্লকের ওসি-রা পর্দার আড়ালে থেকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছেন। এছাড়া, ওয়ারেন্ট ছাড়া সাধারণ মানুষের বাড়িতে তল্লাশি চালানো এবং রাজনৈতিক নেতাদের রাস্তায় মাপজোকের কাজে পুলিশি নোটিস পাঠানোর মতো ঘটনারও তীব্র সমালোচনা করেছেন তিনি।

একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে কলকাতায় ১৪৪ ধারা জারি এবং পুলিশি অতিসক্রিয়তা নিয়েও সরব হয়েছেন মহুয়া মৈত্র। ‘ডিম থেরাপি’ বা ‘জনরোষ’-এর তত্ত্বকে খারিজ করে তিনি এটিকে বিজেপির ‘গুণ্ডামি’ বলে অভিহিত করেছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দলীয় কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সাংসদ জানান, আইনি লড়াইয়ের মাধ্যমেই বর্তমান অরাজকতার জবাব দেওয়া হবে। হাই কোর্টের হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের বিচারব্যবস্থার ওপর তাদের ভরসা রয়েছে এবং আইনি পথেই এ পরিস্থিতির মোকাবিলা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *