বাসভবন থেকে উদ্ধার বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ!

শিলিগুড়িতে তৃণমূল নেতা মহম্মদ আইনুল হকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিলিগুড়ি: ফাঁসিদেওয়ার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আইনুল হকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম এই গুরুত্বপূর্ণ সদস্যের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। প্রভাবশালী এই নেতার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *