প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ, ২৬ দিন পর জঙ্গল থেকে মিলল তরুণীর কঙ্কাল!

ওড়িশার কিওনঝড় জেলার বড়বিল থানা এলাকার ঝাড়গাঁও গ্রামে পরকীয়ার সন্দেহে অনিতা মহাকুড় (২১) নামে এক তরুণীকে খুনের অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে প্রেমিক সংগ্রাম আলদাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিখোঁজ হওয়ার ২৬ দিন পর রায়দা সিদ্ধমঠ সংরক্ষিত বনাঞ্চল থেকে তরুণীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে আলোচনার নাম করে অনিতাকে নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সংগ্রাম। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি গভীর জঙ্গলে পুঁতে ফেলা হয়। গত ১৪ মে নিহতের মায়ের করা নিখোঁজ ডায়েরির সূত্র ধরে পুলিশ কল ডিটেইলস ও টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে আটক করে। জেরার মুখে দোষ স্বীকার করলে পুলিশ বনাঞ্চল থেকে কঙ্কালটি উদ্ধার করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১০৩(১) ও ২৩৮ ধারায় মামলা রুজু করে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *