বঙ্গ সফরে মোদী, হাজার কোটির উপহারে সাজছে বাংলা!

আগামীকাল ও পরশু দু’দিনের বিশেষ সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যের কৃষি, গ্রামীণ অর্থনীতি এবং রেল পরিকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে কৃষি ও পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরের প্রথম দিন ২০ জুন হুগলির তারকেশ্বরে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৪৫ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’-র প্রায় ৯০০ কোটি টাকা পাঠাবেন। এছাড়া ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’, ‘অ্যাগ্রিস্ট্যাক’, প্রাকৃতিক চাষের জাতীয় মিশন এবং ‘প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা’র মতো একাধিক প্রকল্পের সূচনা হবে। পাশাপাশি, হাওড়ায় রেল করিডোর প্রকল্পের কাজ, ৫৯০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক হাসপাতাল, ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দর, হরিণঘাটায় ল্যাবরেটরি এবং ৩১৫ কিলোমিটার গ্রামীণ সড়ক উদ্বোধন করা হবে। ২১ জুন সকালে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের পর, প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে নৌবাহিনীর তিনটি নতুন যুদ্ধজাহাজ—আইএনএস দুনগিরি এবং আইএনএস সংশোধকসহ তিনটি জাহাজ—দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *