প্রেমের করুণ পরিণতি! জামাইয়ের সামনেই মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে খুন বাবার

উত্তরপ্রদেশের বান্দা জেলার বদৌসা থানায় নিজের মেয়ের সামনেই তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ভালোবেসে অন্য ধর্মের কাউকে বিয়ে করার অপরাধে ১৯ বছর বয়সী শিবানীকে এই নৃশংসতার শিকার হতে হয়। ১৮ মে পরিবারের অমতে প্রেমিক ললিত বর্মাকে বিয়ে করে পালিয়েছিলেন শিবানী। পরবর্তীতে পুলিশ ১২ জুন তাদের খুঁজে বের করে এবং কাউন্সেলিংয়ের জন্য উভয় পরিবারকে বদৌসা থানায় তলব করা হয়।

থানার ভেতরে আলোচনার সময় শিবানী তার স্বামীর সাথে থাকার সিদ্ধান্ত জানালে তেলে-বেগুনে জ্বলে ওঠেন বাবা সত্যকুমার। পুলিশের উপস্থিতিতেই তিনি জামার ভেতর থেকে ধারালো ছুরি বের করে মেয়ের পেটে একের পর এক কোপ বসাতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর অভিযুক্ত সত্যকুমারকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *