প্রথম বাজেটেই মাদ্রাসায় কোপ, সংখ্যালঘু খাতে ৬০% বরাদ্দ কমাল রাজ্য!

কলকাতায় সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষায় বিপুল বাজেট বরাদ্দ হ্রাস

রাজ্যের নতুন সরকারের পেশ করা ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ ব্যাপক হারে কমানো হয়েছে। চলতি অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে এই খাতে ৫,৭১৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও, নতুন বাজেটে তা কমিয়ে মাত্র ২,১৬৫.৪২ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এই খাতে বরাদ্দ প্রায় ৬০ শতাংশ বা ৩,৫৪৮ কোটি টাকা হ্রাস পেয়েছে। একদিকে বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হলেও, নতুন সরকারের এই সিদ্ধান্তে সংখ্যালঘু উন্নয়নের বিষয়টি কার্যত উপেক্ষিত রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এই বিশাল পরিমাণ অর্থ বরাদ্দে কাটছাঁটের ফলে রাজ্যের ৬১৪টি মাদ্রাসার প্রায় সাড়ে চার লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, সংখ্যালঘু আবাসন নির্মাণ, মাদ্রাসা পরিকাঠামোর উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পগুলোর ওপর। এদিকে, বাজেটে মঠ-মন্দির ও ধর্মীয় পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও সংখ্যালঘু খাতে এই বরাদ্দ হ্রাস নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত সরকারের বিভাজনের রাজনীতির প্রতিফলন এবং এটি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগানের পরিপন্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *