এক লক্ষ নিয়োগের মেগা চমক, রাজ্যের বাজেটে খুশির জোয়ার!

বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি দফতরে এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঐতিহাসিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার পেশ করা এই বাজেটে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর হিসেবে মোট পদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ এবং পুলিশ বিভাগে ২০ হাজার ও শিক্ষক-শিক্ষাকর্মী পদে ৫০ হাজার নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণ এবং নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা আরও দুই বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যের মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে নিউটাউনে একটি স্টেট সিভিল সার্ভিস ইনস্টিটিউশন এবং কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলার ঘোষণা করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত এই বড় ঘোষণার পাশাপাশি অর্থমন্ত্রী রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির উদ্বেগজনক দিকটিও তুলে ধরেছেন। বর্তমানে রাজ্যের ওপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার বিশাল ঋণের বোঝা রয়েছে বলে তিনি জানিয়েছেন। বিশাল এই ঋণের ভার মাথায় নিয়ে নতুন এই এক লক্ষ সরকারি নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের কোষাগারে বাড়তি চাপ সৃষ্টি করবে। ফলে বেতন ও পেনশনের ব্যয়ের পাশাপাশি উন্নয়নের কাজ সচল রাখা আগামী দিনে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *