পুরসভায় ‘কালী-রাজ’, বিল্ডিং প্ল্যান পাসের দুর্নীতির অভিযোগে ধৃত ওএসডি!

তারাতলায় গুদাম ভেঙে পড়ার ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি (OSD) কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে তাকে আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। লালবাজারের দাবি, পুরসভার অন্দরে টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে বেআইনি বিল্ডিং প্ল্যান পাস করানোর নেপথ্যে মূল চক্রী ছিলেন এই কালীচরণ।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, পুরসভায় কালীচরণের ব্যাপক প্রভাব ছিল এবং তিনি একটি বিশেষ টিম তৈরি করে এই বেআইনি চক্রটি চালাতেন। তাকে হেফাজতে নিয়ে জেরার জন্য আদালতে আবেদন জানিয়ে সরকারি আইনজীবী বলেন, এই চক্রের সাথে আর কারা জড়িত এবং এর শিকড় কত গভীরে, তা জানার জন্য তাকে জেরা করা জরুরি। কালীচরণ প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রভাবিত করতে পারেন বা প্রমাণ লোপাট করতে পারেন বলেও পুলিশের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতীতেই কলকাতা পুরসভায় প্ল্যান পাস করানোর ক্ষেত্রে এই প্রভাবশালী ব্যক্তির ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *